Header Border

ঢাকা, সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩৫.০৮°সে

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাবেন আগামীকাল

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ার সফরসূচির এসব তথ্য জানানো হয়েছে।

আগামীকাল দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। তারপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ
দেশ বদলে দিতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান ধর্ম উপদেষ্টার
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
আব্দুল খালেক সভাপতি, সম্পাদক খালিদ মাহমুদ
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

আরও খবর

Design by Raytahost