Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৭.৪৩°সে
/

অস্ত্র তৈরির কারখানায় যৌথবাহিনীর অভিযান, গ্রেফতার ১

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে যৌথবাহিনীর অভিযানে একজনকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা গেছে, ডুমাইন এলাকায় দেশীয় অস্ত্র প্রস্তুত ও সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরে মধুখালী আর্মি ক্যাম্পে একাধিক অভিযোগ আসছিল। বাদল সরকার নামে একজন ব্যক্তি নিজের নির্মিত ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র প্রস্তুত করতেন। ফরিদপুরের বিভিন্ন এলাকার স্থানীয় দুর্বৃত্তরা তার তৈরি অস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আগেও কয়েক দফায় তাকে গ্রেফতারের চেষ্টা করলে তা ব্যর্থ হয়। আসন্ন নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা তার কাছে অস্ত্র তৈরির অর্ডার দিয়েছে বলে জানা যায়। অভিযানকালে তার হেফাজত থেকে ১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১টি ১২ গেজ কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, ১টি ড্রিল মেশিন, ১টি প্লায়ার্স, ১টি ব্লোয়ার, ১টি হ্যাকসসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাদল সরকারের বিরুদ্ধে আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন সময় অস্ত্র প্রস্তুত ও মজুদের অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।

গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গণঅভ্যুত্থান নিয়ে শিশু ওসমানের সাহসী বক্তব্য ফেসবুকে ভাইরাল
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
আজকের স্বর্ণের দাম: ২ ফেব্রুয়ারি ২০২৬
খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
চট্টগ্রামে জামায়াত আমিরের সমাবেশ আজ
শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

আরও খবর

Design by Raytahost