Header Border

ঢাকা, সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩৩.০২°সে

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি।

এছাড়াও তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গণঅভ্যুত্থান নিয়ে শিশু ওসমানের সাহসী বক্তব্য ফেসবুকে ভাইরাল
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
সন্তান নেওয়ার আগে যে ১০ বিষয় জানা জরুরি, জানালেন তাসনিম জারা
যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
ভোটের ব্যয় ৩ হাজার কোটি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থায় ধস, অস্তিত্ব সংকটে ‘মধ্যম শক্তির’ দেশগুলো

আরও খবর

Design by Raytahost