পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪৪০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ তিন লাখ ৫ হাজার টাকা ও একটি দাঁড়িপাল্লা জব্দ করা হয়।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা আর্মি ক্যাম্পের মেজর তানজিল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন, গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকার মো. আলী হোসেন (৫৫) ও তার স্ত্রী মোসা. ভানু বেগম (৫০)।গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, গ্রেফতাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।