Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৭.৪৩°সে

আজকের স্বর্ণের দাম: ৩১ জানুয়ারি ২০২৬

বিশ্ববাজারে দামে ব্যাপক পতন হলেও দেশের বাজারে রেকর্ড দাবে বিক্রি হচ্ছে স্বর্ণ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামেই আজ শনিবার (৩১ জানুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।

এর আগে, বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানো হয় প্রায় ১৭ হাজার টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়ার সঙ্গে রেকর্ড হারে বেড়েছে রুপার দামও। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের স্বর্ণের দাম: ৩০ জানুয়ারি ২০২৬
২৪ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে
তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ পরিবর্তন
ডিমের ডজন ৬৫ টাকা
টার্গেট জুমার মুসল্লি, প্রচারে উত্তরে হাসান ও দক্ষিণে জাহাঙ্গীর

আরও খবর

Design by Raytahost