Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৭.৪৩°সে

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির তালিকা তুলে ধরা হলো—

বিএনপির কর্মসূচি

সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এনবিআরের কর্মসূচি

দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং করবেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

ডিএমপির প্রেস ব্রিফিং

দুপুর ১২টা ৩০ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনে ব্যবহৃত সফটওয়্যার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিং করবেন ডিএমপি ডিবি-সাইবার (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।ধর্ম উপদেষ্টার কর্মসূচি

দুপুর ২টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

পরিকল্পনা উপদেষ্টার কর্মসূচি

দুপুর ২টা ৩০ মিনিটে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভেনেজুয়েলা অভিযান নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
ডিমের ডজন ৬৫ টাকা
নান্দনিকসূত্র
ভালুকায় ত্রি-মুখী সংঘর্ষে সড়কে প্রাণ গেল যুবকের
ঢাকা-ময়মনসিংহ সহ সারাদেশে ভারী থেকে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে
ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ

আরও খবর

Design by Raytahost